বৈরি আবহাওয়া উপেক্ষা করেই উৎসবমুখর পরিবেশে ‘খ’ ইউনিটের কলা ও মানবিক অনুষদের এবং 'গ' ইউনিটের ব্যাবসায় অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ১০ টায় ‘খ’ ইউনিট এবং বিকাল ৩টায় ‘গ’ ইউনিটের পরীক্ষা শুরু হয়। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিজিটাল জালিয়াতে রোধে ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলোতে ইলেকট্রিক জ্যামার স্থাপন করা হয়।

 ‘খ’ ইউনিটে ৫৬০ টি আসনের বিপরীতে ১০ হাজার ১০৬ জন শিক্ষার্থী আবেদন করেছিল। ‘গ’ ইউনিটে ৩০০ আসনের বিপরীতে ৬০১২ জন শিক্ষার্থী আবেদন করেছিল।

‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ নগরের সরকারি বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ, আলেকান্দা সরকারি কলেজ, অমৃত লাল দে মহাবিদ্যালয় ও বরিশাল সরকারি মহিলা কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ নগরের শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

ভর্তি পরীক্ষার তারিখ পেছানোয় পরীক্ষার্থীর উপস্থিতি কম ছিল বলে জানা যায়।

উল্লেখ্য, রেজিস্ট্রেশন কার্ড না আনায় ‘খ’ ও ‘গ’ ইউনিটের পরীক্ষায় প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারে নি।

এমবি/ইমন