আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গতকাল ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রামের অক্সিজেন এলাকায় ঐতিহ্যবাহী সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন মিশন অব হ্যাপিনেস বাংলাদেশ পরিবার পরিচালিত সুবিধাবঞ্চিত পথশিশুদের স্কুল “হ্যাপিনেস স্কুল” এর পক্ষ থেকে পালিত হয় নানা কর্মসূচী।
দিনব্যাপী এই কর্মসূচী শুরু হয় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে খালি পায়ে র্যালি ও স্কুলের শহীদ মিনারে শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে। এরপর শুরু হয় ছেলেদের ও মেয়েদের বিভিন্ন খেলাধুলোর প্রতিযোগিতা।
আজ এই স্কুলের কোমলমতি শিশুরা শিখল শহীদ মিনারের অর্থ ও গুরুত্ব, জেনেছে খেলাধুলো কিভাবে শিশুদের শারিরিক ও মানসিক বিকাশে সাহায্য করে , এরপর সংগিত পরিবেশনা ও নৃত্য পরিবেশনার পর হলো- বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০১৮।
জনাবা ফাতেমা তুজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ ও ৮ নং এর কাউন্সিলর জনাবা জেসমিন পারভিন জেসি। অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির লেকচারার জনাবা রুমানা চৌধুরি। এছাড়া অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন হ্যাপিনেস স্কুলের সমন্বয়ক মো: জয়নাল আবদীন , রেজাউল করিম, ফাহিম আল ছামাদ। অনুষ্ঠান শেষে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্কুল মনিটরিং কমিটির সদস্যবৃন্দরা





