জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তিপরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। ৩৫টি কেন্দ্রে বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা চলবে।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
চলতি শিক্ষাবর্ষে ‘ডি’ ইউনিটের ৫৪০টি আসনের (মানবিক- ৩৫৯টি, বিজ্ঞান- ১২৫টি, বাণিজ্য ও অন্যান্য- ৫৬টি) বিপরীতে ৬৫ হাজার ৯৮৩ জন শিক্ষার্থী আবেদন করেছে।
পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড এবং ভর্তিপরীক্ষার দুই কপি প্রবেশপত্র নিয়ে আনতে হবে।
এ ছাড়া পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন বা যোগাযোগ করা যায় এমন ইলেকট্রনিক ডিভাইস বহন নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে www.jnu.ac.bd পাওয়া যাবে।
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





