বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন বলেছেন, ইসলামী আদর্শের ভিত্তিতে সুশিক্ষিত ও নৈতিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত ব্যক্তিরাই সমাজের সম্পদ। যারা আদর্শ -দুর্নীতিমুক্ত সমাজগঠন ও সমাজ উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখরে পারে।
তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা প্রতিষ্ঠা লগ্ন থেকেই অদ্যবদি এ ধরনের সৎ ও যোগ্য নাগরিক তৈরী করে আসছে। তারা দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।
আজ সকাল ৯ টায় তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

মাদারাসার ভাইস প্রিন্সিপাল মুফতি ড. মাওলানা আবু ইউসুফের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ট্রাষ্টের চেয়ারম্যান কাজী আবু আখতার, গভনিং বডির চেয়ারম্যান ডা. কাজী ইউসুফ আলী, মাদরাসার মুতাওয়ালিহাফেজ আলা উদ্দিন, কাজী আবদুল মালেক, জনাব আবদুল ওয়াদুদ সহ কমিটির সদস্যবৃন্দ, মাদরাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতি বলেন অত্র মাদরাসার প্রতিষ্ঠাতাগণ, গভনিং বডি, ট্রাষ্টি, ওস্তাদ, ছাত্রদের এখলাছ আন্তরিকতা ও সুসম্পর্ক মাদারাসার অগ্রযাত্রাকে তরান্বিত করছে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন শ্রেণীর মেধাত্তীর্ণ ও বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।
এসএইচ





