রাজধানীর সাইন্স ল্যাবরেটরি এলাকায় ছুরিকাঘাতে ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী আহত হয়েছেন।
আজ (২৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিটি কলেজের সামনে এই ঘটনা ঘটে।
আহতরা সবাই ঢাকা কলেজের একাদশ শ্রেণীর প্রথম বর্ষের ছাত্র। আহতরা হলেন- তামিম আহমেদ সোয়াত, নেহাল আহমেদ, রাহাদ মাহফুজ, সাফওয়ান সাফি ও তানভির।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, আহতদের ৫ জনকে তাদের সহপাঠীরা উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসে। এদের মধ্যে নেহালের অবস্থা গুরুতর হলে তাকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার পায়ে, সোয়াতের এবং রাহাতের পেটে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।
ঢাকা কলেজের অধ্যক্ষ নেহাল আহমেদ মেডিক্যালে ছাত্রদের দেখতে আসেন। তিনি বলেন, আমি বাইরে ছিলাম। সংবাদ পেয়ে আমার ছাত্রদের দেখতে এসেছি। তবে যতটুকু জানতে পেরেছি কলেজ ছুটির সময় বাসায় ফেরার পথে সিটি কলেজের সামনে তারা হামলার শিকার হয়। এতে আমার ৫ শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে নেহালের অবস্থা গুরুতর।
এমবি





