‘মিমাংসা নয়, শাস্তি চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যৌন হয়রানির বিচার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা মহিলা পরিষদ।

রোববার সকাল ১০টার দিকে সংগঠনটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা মাধুরী রায় চৌধুরী । এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লিগ্যাল এইড উপ-পরিষদ এবং কার্যকরী কমিটির সদস্য ড. শাহিন জোহরা প্রমুখ।

কর্মসূচির সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রী কমিটি একাত্বতা প্রকাশ করে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির বিরুদ্ধে এক প্রেস বিজ্ঞপ্তিও প্রদান করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে একের পর এক যৌন হয়রানির ঘটনা ঘটে চলেছে। এর মধ্যে দু'একটি বাদে অধিকাংশই বিচারের বিচারের মুখ দেখেনি।

সর্বশেষ গত ৫ অক্টোবর দুই ছাত্রীর সাথে ছাত্র নামধারী দুই দুষ্কৃতিকারী ইসলামের সংস্কৃতি ও ইতিহাস বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী সুজন প্রামানিক ও রাষ্ট্রবিজ্ঞান ৪র্থ বিভাগের লিটন যৌন হয়রানির চেষ্টা তীব্র নিন্দা এবং এই ঘটনার সাথে জড়িতদের বিচার দাবি করেন।

এমএ