প্রায় ৮০ জনের অধিক সদস্য নিয়ে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) রোভার স্কাউট।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম অহিদুজ্জামান’র উদ্যোগে এবং ইংরেজি বিভাগ’র প্রভাষক তপু রায়হান ও নূরে জান্নাত’র আন্তরিক প্রচেষ্টায় ২০১৮ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যাত্রা শুরু করে নোবিপ্রবি রোভার স্কাউট।

আনুষ্ঠানিক যাত্রা শুরুর পরপরই গত ২১ ফেব্রুয়ারি কেন্দ্রিয় শহীদ মিনারে বাংলাদেশ রোভার স্কাউটের প্রতিনিধি হিসেবে সাফল্যের সহিত দায়িত্ব পালন করে আসছে নোবিপ্রবি রোভার স্কাউটের সদস্যবৃন্দরা। 

সেবার মানসিকতা নিয়ে শুরু হওয়া বিশ্বব্যাপী এই স্কাউট আন্দোলনের নোবিপ্রবি শাখার শিক্ষার্থীরা বলেন, “আমাদের নিত্যদিনে সমাজের জন্য অনেক কিছু করনীয় আছে। রোভার স্কাউট সমাজের জন্য কিছু করার সেই প্রশিক্ষণ দিবে। যা দেশ ও জাতির কল্যাণে কাজে লাগবে।”

রাজিয়া/এমবি