রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০১৬- ২০১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে মেধা তালিকায় ‘ক’ গ্রুপে ১ থেকে ৫০০তম স্থান অর্জনকারী এবং ‘খ’ গ্রুপে ১ থেকে ৩০তম স্থান অর্জনকারীদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়।
এ ছাড়া আগামীকাল শুক্রবার একই সময় মেধা তালিকায় ‘ক’ গ্রুপে ৫০১ থেকে ৮৪০তম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের ভর্তি করা হবে।
রুয়েটের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক গোলাম মুর্তজা জানান, নির্ধারিত সময়ে কোনো প্রার্থী ভর্তি হতে ব্যর্থ হলে ভর্তির যোগ্যতা বাতিল হয়ে যাবে।
আসন শূন্য থাকা সাপেক্ষে মেধা তালিকা থেকে শূন্য আসনে ভর্তি করা হবে। চলতি বছর রুয়েটের ১৪টি বিভাগে ৮৭৫ ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে।
গোলাম মুর্তজা আরো জানান, ভর্তির নিয়মাবলী এবং প্রয়োজনীয় তথ্যের তালিকা রুয়েট প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে এবং www.ruet.ac.bd ওয়েবসাইটে এরই মধ্যে প্রকাশ করা হয়েছে।
ভর্তির ফি বাবদ ১৬ হাজার টাকা রূপালী ব্যাংক রুয়েট শাখায় জমা দিতে হবে।ভর্তির জন্য নির্ধারিত তারিখ ও অন্যান্য তথ্যাদি প্রার্থীকে নিজ দায়িত্বে রুয়েটের প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ড এবং www.ruet.ac.bd ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে।
এমবি





