জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নাট্যকলা বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক সম্রাট আব্দুল হালিম পরামানিকের বিরুদ্ধে ওই বিভাগের এক ছাত্রী যৌন নিপিড়নের অভিযোগ তুলেছেন।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) উপাচার্য বরাবর এ সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করেন ওই শিক্ষার্থী।
অভিযোগকারী শিক্ষার্থী বলেন, ‘গত ১৫ ফেব্রুয়ারি বুধবার স্যার আমাকে ফোন দিয়ে সন্ধ্যায় ক্লাসের জন্য ডাকেন। পরে নিজ রুমে ডেকে নিয়ে জোরপূর্বক শরীরিকভাবে লাঞ্ছিত করতে চায়। এক পর্যায়ে যৌন নিপীড়নের সর্বোচ্চ সীমায় যেতে চাইলে আমি অতিকষ্টে সেখান থেকে পালিয়ে আসি।
ভিক্টিম বলেন, ‘অনেক চিন্তা করে উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি। এখন দেখি স্যার কী প্রদক্ষেপ নেন।’
অভিযগের ব্যাপারে সম্রাট আব্দুল হালিম পরমানিকের ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
এ ব্যাপারে জবি প্রক্টর সহযোগী অধ্যাপক ড. নুর মোহাম্মদ টাইম নিউজকে বলেন আমার কাছে কোনো অভিযোগ আসেনি। আমি শুনেছি এ ধরনের একটা অভিযোগ ভিসি স্যার বরাবর জমা দেয়া হয়েছে।
পরে জবি উপাচার্য বলেন, আমি এমন একটি অভিযোগ পেয়েছি এবং ইতোমধ্যে সেটা বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন প্রতিরোধে হাইকোর্টের গঠিত বেঞ্চের কাছে পাঠিয়েছি। বেঞ্চকে সাত দিনের মধ্যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রাথমিক ভাবে অভিযোগের সত্যতা পেলে আমরা পরবর্তীতে চূড়ান্ত তদন্তের ফলাফলের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
নাজমুল /জারিফ





