শনিবার (৩০ মার্চ) এ পদে যোগদান করেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, অধ্যাপক মাওলানা রুহুল আমিন আফসারী ছারছীনা আলিয়া মাদ্রাসার ৭তম অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন। শিক্ষাজীবনে তিনি দাখিল, আলিম, ফাজিল ও কামিল (হাদিস, তাফসীর ও ফিকহ) গ্রুপে অল ফার্স্ট ক্লাস এবং বোর্ড স্ট্যান্ড করেছেন। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী পরীক্ষায় ১৫ তম এবং মাস্টার্সে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছিলেন।

কর্মজীবনে সর্বপ্রথম ১৯৯৭ সনে ছারছীনা আলিয়া মাদ্রাসায় প্রভাষক হিসেবে যোগদান করেন, ২০০৫ সালে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান ও ২০২০ সনে মুহাদ্দীস পদে নিয়োগ পান এবং সর্বশেষ একই প্রতিষ্ঠানে ২৯ মার্চ অধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্ত হন এবং শনিবার (৩০ মার্চ) অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।

ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্বের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারের জন্য লেখাপড়ার মানোন্নয়ন, আমল আখলাক ও সব সমস্যা সমাধানে নতুন অধ্যক্ষ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্খিদেরসহ সবার সহযোগিতা চেয়েছেন।

এনএইচ