দূর্দান্ত সাহস নিয়ে যখন তুমি এলে
যেন লজ্জাবতী হঠাৎ ছুঁয়ে দিল তোমায় ।
তুমি এতো বেশি হীনমন্য
যা তোমার অস্তিত্ব বিলিনে যথেষ্ট।
তোমার বিলিয়ে দেবার রীতি
সমস্ত স্বাভাবিকতাকে লজ্জিত করে।
তুমি নিজের শরীর কামড়িয়ে
অন্যকে শাস্তি দিতে চাও ?
তুমি দাঁড়িয়ে আছো
প্রজ্বলিত অগ্নি কুন্ডের মাঝে ।
মুখে তো সব কথা বলতে হয় না ,
পরাজিত অবয়ব প্রকাশ করার জন্য যথেষ্ট।
সুখের সংজ্ঞা কে না জানে ?
জিজ্ঞেস কর তোমার বিবেককে
আর্তনাদ , হাহাকার তোমার চারিপাশে
কিলবিল করা মানুষ খেকো পোকারা
তোমার অপেক্ষায় ।
সুখের ভান করে অন্যকে দেখানোর মাঝে কোন কৃতিত্ব বোধ করি নাই ।
সুখপাখির নাগাল সবাই পায় না।
চেষ্টা করে দেখো সুখী হতে পারো কি না ?
ইআর





