ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী হাতের রগ কেটে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন।

বুধবার (৩১ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে সার্জারিক্যাল ব্লেড দিয়ে হাতের রগ কেটে আত্মহত্যা চেষ্টা করেন আরমান শাহরিয়ার নামে ঢাবি শিক্ষার্থী।

আরমান শাহরিয়ার বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের ছাত্র ও ফজলুল হক মুসলিম হলের আবাসিক বাসিন্দা।

আহত ছাত্রের বন্ধুরা জানান, রাত ১২টার দিকে হাতের রোগ কেটে আত্মহত্যার চেষ্টা চালায় আরমান শাহরিয়ার। পরে ফজলুল হক মুসলিম হলের ২০৯ নম্বর কক্ষ থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। আরমানকে বিভাগের শিক্ষকরা সব শিক্ষার্থীর সামনে তাকে অপমান করেছে। এই কারণে সে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে বলে জানান আরমানের বন্ধুরা।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শেখ নজরুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগায়োগ করে তাকে পাওয়া যায়নি।

এমবি