৩৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ আরও ১৫৭ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সহকারী কমিশনার পদে চারজন, সহকারী পুলিশ সুপার পদে তিনজন, সহকারী কর কমিশনার দুইজন, উপজেলা মৎস্য কর্মকর্তা দুইজন, সহকারী প্রকৌশলী (সিভিল) একজন, ভেটেরেনারী সার্জন একজন,

প্রভাষক (বাংলা) একজন, প্রভাষক (ইংরেজি) একজন, প্রভাষক (দর্শন) একজন, প্রভাষক (আরবী ইসলামের ইতিহাস) একজন, ডেন্টাল সার্জন একজন নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া সহকারী সার্জন (স্বাস্থ্য) পদে ১৩৯ জনকে নিয়োগ দেয়া হয়েছে।

এআর