সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেল পরিচালিত মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘জীবনঢুলী’।
রবিবার ও সোমবার বিকাল সাড়ে তিনটা ও সাড়ে পাচঁটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় ও প্রদর্শনীর পূর্বে মিলনায়তনের সামনে টিকেট পাওয়া যাবে। টিকেটের মূল্য ৪০ টাকা।
বিশ্ববিদ্যালয়ের সংগঠন চোখ ফিল্ম সোসাইটি এ প্রদর্শনীর আয়োজন করে। ১৪ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মুক্তি পাওয়া এ চলচ্চিত্রটি “রোটারডাম ফিল্ম ফেস্টিভ্যাল” থেকে স্ক্রিপ্টিং এর জন্য পুরস্কৃত
।[img]http://www.timenewsbd.com/contents/public/201403/1394365758.jpg[/img]
চলচ্চিত্রটিতে দেখা যাবে, জীবনকৃষ্ণ দাস (শতাব্দী ওয়াদুদ) বিভিন্ন মেলার অনুষ্ঠানে ও যাত্রাপালায় ঢোল বাজায়। সেখানেই তার সঙ্গে পরিচয় হয় যাত্রপালার নায়িকা রিমুর। ছবিটিতে আরও দেখা যাবে, জ্যোতি জীবন ঢুলির স্ত্রী ‘সন্ধ্যা’র চরিত্রের পাশাপাশি এক নির্যাতিতা নারীর ভূমিকায়। ১৯৭১ সালের প্রেক্ষাপট এবং সে সময়কে ঘিরে একজন নিম্নবর্ণের ঢাকবাদদের জীবন ও সংগ্রামের কাহিনীকে কেন্দ্র করে আবর্তিত গল্প। ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনী দ্বারা সংঘটিত বাংলাদেশের সবচেয়ে বড় চুকনগর গণহত্যার চিত্রায়ণ।
আয়োজকরা জানান, মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর জন্যই এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। চোখ ফিল্ম সোসাইটি এ ধরণের আয়োজন নিয়মিতই করে থাকে।
[b]ঢাকা, ৯ মার্চ ( টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শিক্ষা
শাবিতে প্রদর্শিত হচ্ছে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র “জীবনঢুলী”
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেল পরিচালিত মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘জীবনঢুলী’। রবিবার ও সোমবার বিকাল সাড়ে তিনটা ও সাড়ে পাচঁটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ চলচ্চিত্র প্রদর্শন করা হবে।





