বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নির্মাণাধীন গ্যারেজের যেখানে সেখানে কনডম আর মদের বোতল পরে থাকতে দেখছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। ক্যাম্পাসে অসামাজীক কাজ ও মাদক ঠেকানোর জোর দাবি জানায় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা অভিাযোগ করে বলেন, বিশ্বিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে এমন দৃশ্য মাঝে মাঝেই দেখা যায়। তবে সম্প্রতি বিশ্বিদ্যালয়ের পরিবহণ রাখার যে গ্যারেজ নির্মাণ করা হচ্ছে সেখানেও পরে থাকতে দেখা যাচ্ছে এসব অসামাজীক কার্যকলাপের উপাদান।
নির্মাণাধীন গ্যারেজটি একটু লোকসমাগম থেকে দুরে হওয়ার কারনে বহিরাগতরা সেখানে এসে অবাধে এমন অসামাজীক কাজ এবং মাদক সেবনের নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিয়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবু কালাম মো: ফরিদ উল ইসলাম অস্বীকার করে বলেন, সেখানে এমন কোন কিছু হয়না। আমি লোক পাঠিয়েছিলাম তারা সেখানে কিছুই পায়নি।
ইভান/এমআর





