রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আাজ সোমবার ( ২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রমেকের মূলভবনের দুই তলার সাত নম্বর ওয়ার্ড থেকে এই অগ্নিকাণ্ড শুরু হয়।
খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণের জন্য দমকল বিভাগের ৫ টি ইউনিট রমেকে আসে।
অগ্নিকাণ্ডের কারণে কোনো প্রাণহানীর বা অন্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এইচএন





