ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘সচেতন শিক্ষাথীবৃন্দে’র ব্যনারে সনাতন বিদ্যার্থী সংসদের শিক্ষার্থীরা।
এসময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দিলে রাস্তার যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বুধবার বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করেন বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। পরে প্রতিবাদ কর্মসূচীর অংশ হিসেবে অমর একুশে থেকে মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এরপর বিকাল ৪ টা ২০ মিনিটে আশুলিয়া থানার পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দিলে রাস্তার যান চলাচল স্বাভাবিক হয়।
এসময় সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি রবিন কর্মকার উপস্থিত সাংবাদিকদের বলেন, হামলাকারীাদের শাস্তির দাবিতে দ্রুত সময়ের মধ্যে আমরা উপাচার্যের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেব। এবং আগামী সাত দিনের মধ্যে হমলাকারীদের গ্রেফতার না করলে আবারও মহাসড়ক অবরোধ করা হবে।
এর আগে মানববন্ধনে তিনি বলেন, ‘হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। যে অপরাধী তাকেই বিচার করতে হবে, কিন্তু কোন নিরপরাধ মানুষকে শাস্তি দেওয়া যাবে না। যারা হামলা চালিয়ে নিজের হাতে আইন তুলে নিয়েছে তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে।’
সাভার থানার সহকারি পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজ বলেন, সরকার দোষীদের বিচারের ব্যাপারে যথেষ্ট আন্তরিক থাকা সত্তে¡ও এভাবে সড়ক অবরোধ করে জনগণের ভোগান্তি দেয়া সম্পূর্ণ অযৌক্তিক কাজ।
ওাইয়ান /এআই





