ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট এবং চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হবে আজ।
বেলা ১টায় প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ ফল প্রকাশ করবেন। বিস্তারিত ফল এবং ভর্তি প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) থাকবে।
এদিকে সামাজিকবিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে।
সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৫৩টি ও ক্যাম্পাসের বাইরে ঢাকা শহরের ৩৩টি স্কুল-কলেজসহ মোট ৮৬টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর ১ হাজার ৬১০টি (বিজ্ঞানে-১১৪৭টি, বিজনেস স্টাডিজে-৪১০ ও মানবিকে-৫৩টি) আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ৯৮ হাজার ৫৪ জন। ভর্তি পরীক্ষার সিট-প্ল্যান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।
এএস





