রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এগ্রোনমী এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের আয়োজনে বাংলাদেশের ঐতিহ্যবাহী নবান্ন উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় এই উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি সিনেট ভবন চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিভাগের সভাপতি প্রফেসর মো. আমিনুল হকের সমন্বয়ে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন কৃষি অনুষদের অধিকর্তা প্রফেসর মো. সাইফুল ইসলাম। এসময় সিনেট ভবন চত্বরে অনুষ্ঠিত হয় ধান মাড়াই ও নবান্নের পিঠা উৎসব।

নবান্ন উৎসব ছাড়াও এদিন বিভাগের বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

আশিক/জারিফ