রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদুল্লাহ কলাভবনের সামনে থেকে মাসুদ হেলাল নামে এক শিবিরকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাসুদের বাড়ি রাজশাহী শহরের কাটাখালি এলাকায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, ওই শিক্ষার্থী শিবিরের ক্যাডার। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।

জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এমবি