ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ক্লাস শনিবার থেকে শুরু হচ্ছে।
বিশ্ববিদ্যালয় একাডেমিক অফিস সূত্র এ তথ্য জানিয়েছে।  
জানা যায়, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের অধীন ২২টি বিভাগের ভর্তি কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন  হয়েছে।
শনিবার থেকে এ সকল বিভাগের যথারীতি ক্লাস শুরু হবে। এবার এক হাজার চারশ ৬৫টি আসনের বিপরীতে প্রায় ৭৫ হাজার ভর্তি আবেদন জমা পড়ে। ১৭ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
[b]ঢাকা, ২৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]