শহরের হাউজিং এলাকায় নিজ বাসায় কুষ্টিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ইসলামী শিক্ষা বিভাগের প্রধান আলী ঈসা (৫২) ও তার স্ত্রী কেএসএম কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক সামসুন্নাহার খানমের (৪৫) উপর দুস্কৃতিকারীদের হামলার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কলেজের সামনে এই মানববন্ধন ও সমাবেশে কলেজের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
এসময় বক্তব্য রাখেন, সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ বদরুদ্দোজা, ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক নুর উদ্দিন, রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক ড, আব্দুল লতিফ, সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক আব্দুস সাত্তার, উদ্ভিদ বিজ্ঞানের প্রধান আহসান কবির রানা, আইসিটি বিভাগের প্রধান লাল মোহাম্মদ, কুষ্টিয়া সরকারী মহিলা কলেজের ইংরেজী বিভাগের অধ্যাপক অজৈয় কুমির মৈত্র, সিটি কলেজের অধ্যক্ষ আজমল গণি আরজু প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। শিক্ষকদের কোন শত্রু নেই। অথচ গভীর রাতে শিক্ষক দম্পত্তির উপর বর্বোরোচিত এই হামলার ঘটনা ঘটেছে । এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা এবং সুষ্ঠু বিচারের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।
শিক্ষকগন বলেন দ্রুত ব্যাবস্থা না নিলে শিক্ষক সমাজ আরো কঠোর কর্মসুচী দিতে বাধ্য হবেন বলেও তারা জানান।
প্রসঙ্গত, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় নিজ বাসায় দরজা ভেঙে কুষ্টিয়ার এই দম্পত্তি উপর হামলা করে দুর্বৃত্তরা।
সবুজ/নাজিব





