রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ (কলা অনুষদ) ও ‘জি’ (কৃষি অনুষদ) ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের ডীন কমপ্লেক্স ও ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

কলা অনুষদের ডীন অধ্যাপক ড. এফএমএএইচ তাকী বলেন, মেধাক্রমানুযায়ী বিজোড় রোল নম্বরধারীদের মধ্যে প্রথম ১৫২৪ জনকে ৬ নভেম্বর এবং জোড় রোল নম্বরধারীদের মধ্যে ১৫১০ জনকে ৭ নভেম্বর সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডীন কমপ্লেক্সে সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, ইংরেজী বিভাগের লিখিত পরীক্ষার জন্য ১৫৫০ জনকে ডাকা হয়েছে। ৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ ও মমতাজউদ্দিন কলা ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। নাট্যকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষার জন্য ৩১৯০ জনকে ডাকা হয়েছে। ১ থেকে ৪ নভেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সংগীত বিভাগের ব্যবহারিক পরীক্ষার জন্য ১৮৬৬ জনকে ডাকা হয়েছে। ১ থেকে ৩ নভেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।

কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে মেধাক্রম অনুযায়ী প্রথম ৯৭৭ জনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। ২০ নভেম্বর এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

এআই