চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গত ১৬ জুন ছাত্রলীগের দু’পক্ষের মারামারির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১২ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার চুয়েট ছাত্রকল্যাণ পরিচালক ড. আশুতোষ সাহা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
অভিযুক্তরা হলেন- চুয়েট ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোসলেহ উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, মো. শাহরিয়ার মেহেদী নিশান, অভ্রদীপ পাল, প্লাবন দত্ত, সৈয়দ তানভীর ফয়সাল শুভ, আশরাফ-উল নাঈম, মো. মোবাশ্বেরুল ইসলাম পাভেল, শামীম তালহা জীম, মো. মনিরুজ্জামান, মো. আব্দুল আওয়াল এবং জাকারিয়া মোহাম্মদ নাসিম প্রমুখ।
গত ১৬ জুন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চুয়েট ছাত্রলীগের আহবায়ক মেহেদী হাসান পাভেলের সমর্থক এবং যুগ্ম-আহবায়ক শামীম তালহা জীমকে কুপিয়ে গুরুতর জখম করে চুয়েট ছাত্রলীগের অপর যুগ্ম-আহবায়ক মোসলেহ উদ্দিনের সমর্থকরা। এরপর হল সাময়িক বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ।
ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





