ঠাকুরগাঁও সরকারি কলেজের ১০০ শয্যাবিশিষ্ট ছাত্রী নিবাসের শুভ উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও সরকারি কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

এছাড়াও অন্যান্যের মধ্যে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার ফারহাত আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এমআইএস