অমর একুশে গ্রন্থমেলা ২০১৭ উপলক্ষে প্রকাশনা সংস্থা গতিধারা’র বইমেলা থেকে দরিদ্র শিশুদেরকে বিনামূল্যে প্রতিদিন বই প্রদান করবে।

‘সৃজনশীল প্রকাশনায় উৎকর্ষের অঙ্গীকার’ শীর্ষক স্লোগান হৃদয়ে ধারণ করে ১৯৯২ সালে ‘গতিধারা’র যাত্রা শুরু হয় এবং ইতোমধ্যে দেশের অন্যতম শীর্ষ স্থানীয় প্রকাশনা সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করেছে।

‘গতিধারা’ বিগত ২৫ বছরে ছাত্র-গবেষক-অনুসন্ধিৎসু পাঠকের ভালো লাগার মতো এবং মানসিক উৎকর্ষের লক্ষ্যে ব্যক্তিগত সংগ্রহ, বিভিন্ন শ্রেণির গ্রন্থাগার ও প্রিয়জনদের উপহার দেওয়ার মতো প্রায় ২০০০-এর ঊর্ধ্বে বই প্রকাশ করেছে।

এছাড়াও বাংলাদেশের প্রাচীন ইতিহাস গ্রন্থসহ ৬৪ জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস, ৬৪ জেলার আঞ্চলিক ইতিহাস-ঐতিহ্য হারিয়ে যাওয়া জনপদের ইতিহাস গ্রন্থ সমূহ প্রকাশ করে চলেছে।

রাজিব আহমেদ/ মাহমুদ