নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ময়মনসিংহ মুক্ত দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান।
পুষ্পস্তবক অর্পণ শেষে এক বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। বিজয় র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উক্ত র্যালিতে বিশ্ববিদ্যালয়র বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকবৃন্দ, রেজিস্ট্রার(অতিরিক্ত দায়িত্ব) মো: ফজলুল কাদের চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়র সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে প্রশাসনিক ভবনের সামনে সমবেত হয়ে বীর শহীদদের স্মৃতির প্রতি এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য করেন প্রফেসর এ এম এম শামসুর রহমান।
এমএ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ময়মনসিংহ মুক্ত দিবস পালিত
নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ময়মনসিংহ মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান।
ময়মনসিংহের দুর্ঘটনায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন
একটি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ সাতজনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জামালপুরে। শুক্রবার ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকায় সিএনজি ও বাসের সংঘর্ষে নিহতদের মরদেহ শনিবার সকালে নিজ নিজ গ্রামে জানাজা শেষে দাফন করা হয়েছে।
ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাসের ধাক্কায় নিহত ৭
ময়মনসিংহ নগরীতে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে নগরীর আকুয়া বাইপাসের গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর
ময়মনসিংহের নান্দাইলে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার শেরপুর ইউনিয়নের সংগ্রামখেলী গ্রামে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
তদন্তের দাবি জামায়াতের ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে গাফিলতি ছিল কি না
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের পেছনে কোনো গাফিলতি বা ত্রুটি ছিল কি না, তা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। সেইসঙ্গে অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনায় তিনি গভীর শোক প্রকাশ করেছেন।














