মাহমুদুর রহমানের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকেরা। তারা হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার বিবৃতি দিয়েছেন। এই বিবৃতিতে স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয়ের দেড়শতাধিক শিক্ষক। পরে বিবৃতিটি সাংবাদিকদের কাছে হস্তান্তর করেন।
বিবৃতিতে বলা হয়, কুষ্টিয়ার আদালত চত্ত্বরে ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক প্রতিথযশা সাংবাদিক জনাব মাহমুদুর রহমানের উপর অতর্কিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ ও বিচার বিভাগীয় তদন্তপূর্বক দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়েছে।
এতে স্বাক্ষর করেছেন ইবি শিক্ষক সমিতির সভাপতি হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. মিজানুর রহমান, শিক্ষক সমিতির সাবেক সভাপতি লোক-প্রশাসন বিভাগের প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান, ইবিশিসের সহ-সভাপতি প্রফেসর ড. এস.এম রেজওয়ান, ইবিশিসের সাধারণ সম্পাদক প্রফেসর ড. অলী উল্ল্যাহ, প্রফেসর আ ছ ম তরীকুল ইসলাম, প্রফেসর ড. আব্দুস শাহীদ, প্রফেসর ড. হাফিজুর রহমান, প্রফেসর ড. জুলফিকার হোসেন, প্রফেসর ড. কামরুল হাসান, প্রফেসর ড. আবুল কালাম আজাদ, সহযোগী অধ্যাপক লুৎফর রহমান, প্রফেসর ড. গাজী মো: আরিফুজ্জামান খান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দেড়শতাধিক শিক্ষক।
সাইফুল্লাহ হিমেল/এসএম





