জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামরুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখার প্রতিবাদে ডাকা হরতালের প্রথম দিন ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্বতস্ফূর্তভাবে হরতাল পালিত হয়েছে।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, হরতালের প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো গাড়ি চলাচল করেনি। ফলে ক্যাম্পাস ছিল প্রায় শিক্ষার্থী শূন্য। তবে পুলিশি পহরায় শিক্ষক-কর্মকর্তাদের কয়েকটি গাড়ি ক্যাম্পাসে আসে। দু’একটি বিভাগ ছাড়া কোনো বিভাগেই ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি বলে জানা যায়। প্রশাসন ভবনের অধিকাংশ দপ্তর ছিল কর্মকর্তা শূন্য।

কেএইচ