অবশেষে মারা গেলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র শাহীনুল আলম।বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, শনিবার রাতে মহাখালী থেকে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের দুই ছাত্র এনা পরিবহনে চড়ে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের উদ্দেশ্যে আসে। এসময় হাফ পাস নিয়ে বাস কন্ডাকটরের সাথে তাদের বাকবিতণ্ডা হয়। বাস কন্ডাকটর তাদের গন্তব্যস্থলে না নামিয়ে দেয়ার হুমকি দিলে, বিষয়টি বিশ্ববিদ্যালয়ে জানান তারা।

রাত সাড়ে ১১টার দিকে শাহিনসহ ১০ থেকে ১৫ জন ছাত্র তাদের উদ্ধার করার জন্য দ্বিতীয় গেটে অবস্থান নেয়।  গেটে না থামিয়ে চালিয়ে যাওয়ার চেষ্টা করলে শাহিন বাসটিতে ওঠার চেষ্টা করেন। এসময় বাসের হেলপার তাকে ধাক্কা মারে। শাহিন রাস্তার ফুটপাতে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান।

গুরুতর আহত শাহিনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল থেকে গ্রীন লাইফ হাসপাতালে স্থানান্তর করা হয়। শাহিনের গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ে।

ঢাকা, ৩ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ