বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় শুরু হওয়া আন্দোলন প্রায় দুই মাস ধরে চলার পর আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

বুধবার বুয়েটের শহীদ মিনারে শিক্ষার্থীরা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেন।

সব দাবি মেনে নেয়ায় সংবাদ সম্মেলনে বুয়েট প্রশাসনকে ধন্যবাদ জানান শিক্ষার্থীরা। সেই সঙ্গে তারা আগামী ২৮ ডিসেম্বর আসন্ন টার্ম পরীক্ষায় অংশগ্রহণ করবেন বলেও জানান।

৬ই অক্টোবর থেকে চলা এই আন্দোলনের সমাপ্তি টানলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা ১০ দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন। এরমধ্যে প্রধান দাবি ছিলো অভিযুক্ত শিক্ষার্থীদের আজীবণ বহিষ্কার, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধসহ ১০ দাবি। তাদের সকল দাবি পুরণ হওয়ায় তারা এই আন্দোলনের সমাপ্তি টানলেন।

এসময় তিনি আরো বলেন, বুয়েটে যারা আবরার ফাহাদ হত্যারকান্ডের বিচার দাবিতে আন্দোলন করে আসছি তারা নিরপাত্তাহীনতায় ভুগছি। আমাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। তিনি আরো বলেন, এই সপ্তাহে আমরা শিক্ষকদের সাথে বসে একাডেমিক কার্যক্রম শুরুর বিষয়ে কথা বলব।

উল্লেখ্য, গত ৬ই অক্টোবর শেরে বাংলা হলে ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে মৃত্যু হয় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের। এরপর থেকেই আন্দোলনে অচল বুয়েট। বন্ধ সকল একাডেমিক কার্যক্রম।

এএস