জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘Chemistry for Health & Welfare’ স্লোগানকে সামনে রেখে ‘International Conference on Recent Advances in Chemistry (ICRAC)’ -এর সমাপনী অনুষ্ঠান ০৮ ফেব্রুয়ারী বিকাল ৫ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান ও ICRAC -এর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম এর সভাপতিত্বে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ উপস্থিত ছিলেন। ICRAC -এর সাংগঠনিক সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো: আমিনুল হক ধন্যবাদ জ্ঞাপনে বক্তব্য প্রদান করেন।
উল্লেখ্য, দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক কনফারেন্সে ভারত, নেপাল, সৌদি আরব, জাপান, সুইডেন এবং যুক্তরাজ্যের গবেষকসহ বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের শতাধিক গবেষক ও শিক্ষক অংশগ্রহণ করছেন।
সোহেল/এমবি





