জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সরকারি কলেজগুলোকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের হাতে হস্তান্তর করার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একমত প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ।

বুধবার রাজধানীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী নগর অফিসে সিনেটের আসন্ন বিশেষ অধিবেশন, সেশনজট নিরসন ও শিক্ষার সার্বিক উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গৃহীত পদক্ষেপ সম্পর্কিত বিষয় নিয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই একমত প্রকাশ করেন।

তিনি বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সরকারি কলেজগুলোকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে হস্তান্তর করতে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে একমত। তবে এটি করার আগে এ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা, যাচাই-বাছাই করার প্রয়োজন রয়েছে।

তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, সেশনজট নিরসন ও শিক্ষা ব্যবস্থপনার উন্নয়নে এ পর্যন্ত গৃহীত পদক্ষেপসমূহ সংক্ষিপ্ত আকারে সাংবাদিকদের কাছে তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মুনাজ আহমেদ নূর, পরীক্ষা নিয়ন্ত্রক বদিউজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ নোমান উর রসিদ।

এএইচ