রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে হামিদুজ্জামান (৭২) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মঙ্গলবার রাত ১০টায় মৃত্যু হয়েছে। তিনি পাবনার চাটমোহর উপজেলার লালটিয়াগ্রামের মৃত মঞ্জুর রহমানের ছেলে।
রামেক হাসপাতালের প্রিজন সেলের দায়িত্বে থাকা কারারক্ষী রাসেল আহমেদ জানান, হামিদুজ্জামান রাজশাহী কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার দুপরে হামিদুজ্জামানের ময়নাতদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে নগরীর রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।
[b]ঢাকা, ৩০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শিক্ষা
রামেক হাসপাতালে কয়েদির মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে হামিদুজ্জামান (৭২) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মঙ্গলবার রাত ১০টায় মৃত্যু হয়েছে





