জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) চলচ্চিত্র সংসদ কর্তৃক আয়োজিত দেশীয় চলচ্চিত্রের উৎসব "আমাদের সিনেমা" নারী শির্ষক বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে সমাপ্ত হয়েছে। চলচ্চিত্রে নারী শীর্ষক বিশেষ প্রদর্শনীর মধ্য দিয়ে পর্দা নামে তিন দিন ব্যাপী চলা এই চলচ্চিত্র উৎসবের।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের প্রভাষক ফাতেমা আমিন এর সঞ্চালনায় প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড.মীজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন অভিনেত্রী বন্যা মির্জা এবং চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু।
প্রধান বক্তা হিসেবে উপস্থিতি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের মেন্টর এবং ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারপার্সন জনাব জুনায়েদ আহমদ হালিম।
সমাপনী অনুষ্ঠানে বিগত দশ বছর ধরে বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতি এবং চলচ্চিত্র চর্চা করে আশা এই সংগঠনের সাবেক সভাপতি দেবাশীষ বিশ্বাস পাভেল ও এসরার এহসান এবং সাবেক সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম শাওন ও মাহমুদুল কবির মিল্টন এর মাঝে সম্মাননা স্বারক প্রদান করা হয় তাদের অবদানের জন্য।
আলোচনা পর্বে বক্তারা বাংলা চলচ্চিত্রে নারীদের ভূমিকা নিয়ে কথা বলেন। প্রদর্শনী শেষে প্রদর্শিত চলচ্চিত্রের নির্মাতাদের এবং আলোচনা পর্বে বিশেষ অতিথিদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়৷ তিন দিন ব্যাপি আয়োজিত দেশীয় চলচ্চিত্রের উৎসব আমাদের সিনেমা তে প্রদর্শিত হয় গত বছরের আলোচিত ৭ টি চলচ্চিত্র। দেশীয় চলচ্চিত্রের প্রচার ও প্রসারের লক্ষ্যে আয়োজন করা হয়েছিল এই উৎসব।
সোহেল/এএস





