চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার ফুলকলির মোড় এলাকায় চট্টগ্রাম কলেজের একটি পিকনিক বাসে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।
বাকলিয়া থানার ওসি আবুল মনসুর ঘটনাটি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম সরকারি কলেজের রাষ্টবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা কলেজ থেকে বান্দরবানে শিক্ষা সফরে যাচ্ছিল। শিক্ষার্থীদের বহনকারী বাসটি ফুলকলির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা বাসটিকে লক্ষ্য করে একটি ককটেল ছুড়ে পালিয়ে যায়।
তবে এ হামলায় কেউ আহত হয়নি। পরে পৌনে ১০টার দিকে বাসটি পুলিশের সহায়তায় বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে যায়।
এমই





