সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের চাকরির পদমর্যাদা একই শ্রেণিভুক্ত করে প্রধান শিক্ষকদের একধাপ নিচে সহকারি শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণ এবং সরাসরি প্রধান শিক্ষক পদে নিয়োগ বন্ধ করে শতভাগ বিভাগীয় পদোন্নতির সুযোগ প্রদানসহ ১১ দফা দাবি দ্রুত বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ গ্রহনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ করা হয়েছে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় আহ্বায়ক নাসরিন সুলতানার সঞ্চালনায় লিখিত বক্তব্য পাঠ এবং পরবর্তী কর্মসূচী ঘোষণা করেন সদস্য সচিব মোহাম্মদ শামছুদ্দীন। ঘোষিত কর্মসূচির মধ্যে আগামী ৮ই মে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে বিকাল ৩-৩:৩০ পর্যন্ত প্রতীকী অনশন এবং অনশন শেষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে মহাপরিচালক বরাবর দাবিনামা পেশ।
এছাড়াও আগামী ১৩ মে ঢাকা মহানগর নাট্যমঞ্চে শিক্ষক সমাবেশ এবং আলোচনা সভার কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নুরুল ইসলাম,মুক্তিযোদ্ধা মোঃ তোফাজ্জল হোসেন, রমজান আলী,আব্দুল লতিফ,সানোয়ার হোসেন,রফিকুল ইসলাম মাসুম,মোঃ এনামুল হক,জেসমিন বেগম,মোঃ হারুন উর রশিদ,জাকির হোসেন,মোঃ ফারুক,এমেলী দেওয়ান প্রমুখ।
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শিক্ষা
প্রাথমিক শিক্ষকদের পদোন্নতিসহ ১১ দফা দাবি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের চাকরির পদমর্যাদা একই শ্রেণিভুক্ত করে প্রধান শিক্ষকদের একধাপ নিচে সহকারি শিক্ষকদের বেতন





