রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রহমাতুন্নেছা হলে থাকার অনুমতি না দিয়ে শেষ পর্যন্ত ১০ছাত্রীকে বের করে দিয়েছেন প্রাধ্যক্ষ অধ্যাপক সাবরিনা নাজ। বৃহস্পতিবার দুপুরে রহমতুন্নেসা হলের ২৩৮ নম্বর গণরুম থেকে তাদেরকে বের করে দেয়া হয়।

হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, প্রাধ্যক্ষসহ হল সংশ্লিষ্টরা বিভিন্ন হুমকি দিয়ে বুধবার গভীর রাতে এক ছাত্রীসহ আন্দোলনের নেতৃত্বদানকারীদের হল থেকে বের করে দেয়ার চেষ্টা করে। এতে ক্ষুদ্ধ হয়ে আবারও বিক্ষোভ করে ছাত্রীরা।

ওই রাতেই বিশ্ববিদ্যালয় প্রক্টরসহ প্রাধ্যক্ষ সাবরিনা নাজ হলে গিয়ে বিক্ষুদ্ধ ছাত্রীদের থামাতে চেষ্টা করেন। কিন্তু শিক্ষার্থীদের আবাসিক হলে থাকার দাবি আরও জোরালো হয়। শেষ পর্যন্ত কৌশলে গণরুম থেকে ওই ১০ জনকে বের করতে সক্ষম হন।

শিক্ষার্থীদের নিরপত্তার কথা চিন্তা না করে এবং মানবিক দিক উপেক্ষা করে আইডি কার্ড বিহিন ছাত্রীদের রাতেই গণরুম থেকে বের করে দেন হলের প্রাধ্যক্ষ সাবরিনা নাজ।

পরে মানবিক দিক বিবেচনা করে হলের সিনিয়ররা ওইসব ছাত্রীদের নিজের রুমে থাকার ব্যবস্থা করে দেন। এসময় ছাত্রীরা যদি আবারও আন্দোলন শুরু করে তাহলে তাদের অ্যাকাডেমিকভাবে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে হুমকি দেন হল প্রাধ্যক্ষ সাবরিনা নাজ।

এব্যাপারে প্রাধ্যক্ষ অধ্যাপক সাবরিনা নাজ বলেন, ‘গণরুমে থাকতে হলে অবশ্যই তাদের গেস্ট কার্ড থাকতে হবে। তাদের গেস্ট কার্ড নেই বলে গণরুম থেকে বের করে দেয়া হয়েছে।’

তাদের কবে গেস্ট কার্ড দেয়া হবে জানতে চাইলে তিনি এ ব্যাপারে কিছু জানেন না বলে উল্লেখ করেন।

বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, ‘আবাসিকতা দেয়ার ক্ষেত্রে হল কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।’আর গেস্ট কার্ড ছাড়া শিক্ষার্থীর হলে থাকার কোনো অধিকার নেই।

ঢাকা.১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) জেএ