জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ৩টি ভবনে বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘ই’ ইউনিটে ১০০টি আসনের (সকল শাখার জন্য উন্মুক্ত) বিপরীতে ২ হাজার ৫০২ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছে।
পরীক্ষার্থীকে এসএসসি অথবা এইচএসসি বা সমমানের পরীক্ষার ছবি সম্বলিত মূল রেজিস্ট্রেশন কার্ড এবং ভর্তি পরীক্ষার ডাউনলোড করা ২ কপি প্রবেশপত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদিকে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা যোগাযোগ করা যায় এমন ইলেক্ট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে।
‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার বিস্তারিত আসনবিন্যাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে।
ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





