রাজশাহী বিশ্ববিদ্যালয় রোটার্যাক্ট ক্লাবের রজত জয়ন্তী উৎসব পালিত হয়েছে।
শনিবার সকালে কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে বর্ণাঢ্য র্যালীর মাধ্যেমে দিনব্যাপী কর্মসূচির উদ্ধোধন করেন বিশ্ববিদ্যালয় প্রো-ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান ও রাবি রোটার্যক্ট ক্লাবের প্রতিষ্ঠাতা বিমান বাংলাদেশের ডেপুটি জেনারেল ম্যানেজার শাকিল মেরাজ।
বিকেলে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে একটি ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটি পরিচালনা করেন, দেশের অন্যতম কোচিং প্রতিষ্ঠান সাইফুর’স এর প্রতিষ্ঠাতা সাইফুর রহমান খান ও বাংলাদেশ বিমান এয়ারলেন্সের ডিজিএম শাকিল মিরাজ। পরে সমাপণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।
এছাড়া সন্ধ্যার এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এমবি





