রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিনের সাথে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মো. শহীদুজ্জামান সরকার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

রোববার বেলা সাড়ে ১০ টার দিকে ভিসির অফিস কক্ষে মতবিনিময়কালে তাঁরা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণাসহ প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করেন।

এসময় অন্যান্যদের মধ্যে প্রো-ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার প্রফেসর মুহাম্মদ এন্তাজুল হক, প্রফেসর মু. নুরুল আমিন, প্রফেসর মো. ফয়জার রহমান, হিসাব পরিচালক আশরাফ-উল-হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএ