সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই নারী শিক্ষার্থীর সাথে যৌন হয়রানির ঘটনায় ও সারাদেশে সকাল প্রকার যৌন নির্যাতনের বিরুদ্ধে গণসাক্ষর করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা।

আজ বেলা ১১ টায় ক্যাম্পাসের সন্মুখে এই গণস্বাক্ষর অনুষ্ঠিত হয়।এই সময় শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদ মূলক উক্তি,ভাষা, ও প্রতিবাদী চিত্র (নারী কে নারী নয় নিজের মা,বোন ভাবতে শিখুন,নারী এক মা একই সত্ত্বা সুতরাং তাদেরকে সন্মান করতে শিখুন,যে স্তন্যের রস তোমার শরীরের রয়েছে সে স্তন্যেত রসের প্রতি তোমার হিংস্র আচরণ কেন?আপনার বোন ই বোন,আর অন্যর বোন মাল?দৃষ্টিভঙ্গি বদলান সমাজ বদলে যাবে।) দিয়ে গণস্বাক্ষর করেন তারা।

সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে "We are Rehashers " এবং "স্বাধীকার আন্দোলন" এই গণ স্বাক্ষর এর আয়োজন করেন।

We are Rehashers এর মুখপাত্র আবদুল্লাহ আল নোমান গণ স্বাক্ষর আয়োজনের ব্যাপারে বলেন, We are Rehashers একটি সামাজিক সচেতনতা মূলত দল। যেটি ব্রিটিশ কাউন্সিল এবং দি হাঙ্গার প্রোজেক্ট এর অধীনে সমাজকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন ধরণের সামাজিক সচেতনতা মূলক কাজ করে থাকে।

গণ স্বাক্ষর ব্যাপারে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাকিল বলেন, আমরা শুধু যৌন হয়রানির বিরুদ্ধে স্বাক্ষর করিনি বরং নারীদের সকল ধরণের যৌন হয়রানি না করার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ করেছি। উক্ত গণ স্বাক্ষরে অংশগ্রহন করেন বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

গণস্বাক্ষর কর্মসূচীর আরেক আয়োজক সামাজিক সংগঠন স্বাধীকার আন্দোলনের অন্যতম সমন্বয়ক তৌসিব মাহমুদ সোহান বলেন, আমরা চেয়েছি এই প্রোগ্রামের মাধ্যমে জনসচেতনতা তৈরী এবং মানুষের দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে চেয়েছি। এছাড়াও আমরা একটি মেসেজ দিতে চেয়েছি যে, এরপর থেকে কেউ যেন নারীদের প্রতি কোন সহিংসতা দেখে দাঁড়িয়ে না থেকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ করে।

গণ স্বাক্ষর আয়োজনে আরো ছিলেন, স্বাধীকার আন্দোলনের আহসান জোবায়ের, আরাফাত আমান, আসসাইফ সুবর্ন ও উই আর রিহ্যাসার্সের জান্নাতুল ফেরদাউস শাকিল, মুজাহিদুল ইসলাম, নারজিয়া আক্তার ও চুমকি দেবনাথ প্রমুখ।

সোহেল/এএস