ভ্যাট বাতিলের সিদ্ধান্তে উত্তরা ও রামপুরা থেকে অবরোধ উঠিয়ে নিয়েছে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তে দুপুরে অবোরাধ তুলে নেয় শিক্ষার্থীরা।
রামপুরায় অবস্থাকারী শিক্ষার্থীর বলেন, এই মুহুর্তে আমরা সাময়িকভাবে আন্দোলন তুলে নিয়েছি। তবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দেওয়া হলে পুনরায় আন্দোলন শুরু হবে।
একই কথা জানিয়েছে উত্তরায় আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এসময় আনন্দ উল্লাস ও মিছিল করতে করতে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যেতে দেখা যায়।
এআই





