আজ ১৯ ই নভেম্বর। আজকের এই দিনে সেরনিয়াবাত পরিবারের ঘর আলো করে পৃথিবীতে আসেন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

বরিশালের সিংহ পুরুষ আবুল হাসনাত আব্দুল্লাহর সুযোগ্য জেষ্ঠ্য পুত্র বরিশালের নগরপিতা এবং বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একমাত্র অভিভাবক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর শুভ জন্মদিন উপলক্ষে বাদ যোহর বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
 

এ সময় ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আরিফ হোসেন বলেন,আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।তিনি যেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরণ করতে পারেন।
কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের আহবায়ক বাহাউদ্দিন গোলাপ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়ে বলেন,আজ এই শুভদিনে মাননীয় মেয়র মহোদয়ের জন্য দোয়া করার পাশাপাশি ৫২,৬৯,৭১ ও ৭৫ এর সকল শহীদ দের জন্য দোয়া করবো।


এ সময় উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. খোরশেদ আলমসহ বিশ্ববিদ্যালয়ের কর্মরত কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ।

 

আকরাম খান ইমন, বরিশাল বিশ্ববিদ্যালয়/মামা