"শিক্ষার কোন বয়স নাই, সবার জন্য শিক্ষা চাই"-এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করেছে ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল।
আজ মঙ্গলবার রাজধানীর মিরপুরে সৌখিন রোডে এ দিবসটিকে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ দিয়ে পালন করা হয়।
র্যালীটি ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলের সামনে থেকে যাত্র শুরু করে ক্যান্টনমেন্ট এলাকার ধামালকোট পর্যন্ত গিয়ে শেষ হয়।
র্যালী শেষে সমাবেশে বক্তব্য প্রদান করেন স্কুলের চেয়ারম্যান, প্রিন্সিপাল, ভাইস- প্রিন্সিপাল, অন্যান্য শিক্ষকমণ্ডলী ও সাংবাদিকসহ সাধারণ জনগণ।
দিবসের গুরুত্ব সম্পর্কে স্কুলের চেয়ারম্যান শামীম হোসাইনকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল সবার শিক্ষা নিশ্চিত করতেই প্রতিষ্ঠা হয়েছে। এই স্কুলের মাধ্যমে শুধু ছাত্র-ছাত্রীরাই নয় এখানে বয়স্কদেরও শিক্ষার আলোয় আলোকিত করতেই এ দিবসে দৃঢ় প্রত্যয়।
স্কুলের প্রিন্সিপাল মোজায়েন আহমেদ বলেন, ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল বরাবরের মতো ইতিহাস ঐতিহ্য পালন করে থাকে। তারই ধারাবাহিকতায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করেছে। এ দিবস পালনের মাধ্যমে সবার জন্য শিক্ষার উপর গুরুত্ব দেয়ার জন্য আহবান করছি।
স্কুলের ভাইস প্রিন্সিপাল বিল্লাল হোসেন বলেন, ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালনের মাধ্যমে সমাজকে শিক্ষার আলো দ্বারা আলোকিত করতে হবে। যার কারনে আমরা পৃথিবীর বুকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে উন্নিত করতে পারবো।
বিশিষ্ট ব্যবসায়ী রাকিব হাসান বলেন, ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল সমাজে শিক্ষার আলো প্রসারিত হোক এটাই আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে প্রত্যয়।
এ ছাড়াও স্কুলের অন্যান্য শিক্ষকমন্ডলীসহ অনেকে বক্তব্য প্রদান করেন।
এসএইচ





