জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন অবকাশ আগামী ৭ জুন হতে শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আগামী ২১ জুন হতে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে একাডেমিক কাউন্সিল।

একাডেমিক ক্যালেন্ডারের পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী গ্রীষ্মকালীন অবকাশ আগামী ৭ জুন হতে ২৫ জুন এবং পবিত্র রমজান, শবে কদর ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২০ জুলাই হতে ৩১ জুলাই ছুটি ধার্য ছিল।

একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী আগের সময় পরিবর্তন করে গ্রীষ্মকালীন অবকাশ, পবিত্র রমজান, শবে কদর এবং পবিত্র ঈদুল ফিতর এর সমন্বিত ছুটি আগামী ২১ জুন হতে ২৩ জুলাই পর্যন্ত কার্যকর হবে।

একাডেমিক কাউন্সিল অনুযায়ী, পূর্ব সূচি অনুযায়ী গ্রীষ্মকালীন অবকাশ ও রমজান-ঈদের ছুটির মধ্যে মাত্র ২০ দিনের ক্লাস পরীক্ষায় যোগদানের জন্য শিক্ষার্থীদের আবার দূর দূরান্ত হতে ক্যাম্পাস আসতে হত।

এছাড়াও অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির জন্য ও যে সেশন জট সৃষ্টি হয়েছে, তা কিছুটা হলেও কমানো যাবে বলে দাবি তাদের।

জেডআই