জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৫ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফল সোমবার বিকেল ৪টায় প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় উত্তীর্ণের হার ৯৫.২৮%।

সারা দেশের এক হাজার ৭২৯টি কলেজের মোট ৬৯১টি কেন্দ্রে এক লাখ ৬৯ হাজার ৩৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এর মধ্যে এক লাখ ৬১ হাজার ৫৫ জন উত্তীর্ণ হয়েছেন।

পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ও কলেজওয়ারী ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) ও (www.nubd.info) থেকে এবং যে কোন মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে nu<space> deg <space> reg লিখে 16222 নম্বরে Send করে ফল পাওয়া যাবে।

প্রকাশিত এ ফল পুনঃনিরীক্ষণের জন্য আগামী ৩ মে পর্যন্ত অনলাইনে (www.nubd.info) আবেদন করা যাবে।

এমই