সরকারি চাকরিতে কোটা সংস্কারসহ পাঁচ দফা দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। সোমবার সকাল ১১টায় সড়ক অবরোধ করে মডার্ন মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ কমিটির ব্যানারে প্রায় ৬ হাজার শিক্ষার্থী অংশ নেয়।
এ সময় ঢাকার সাথে উত্তরাঞ্চলের সাতটি জেলার যোগাযোগ বন্ধ হয়ে যায়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনের প্রবেশ পথে আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় কোনও বিভাগে ক্লাস অনুষ্ঠিত হয়নি।
জানা যায়, গতকাল রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা এবং সোমবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের প্রবেশপথগুলোতে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপর সোয়া ৯টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদিক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন একাডেমিক ভবনের সামনে দিয়ে পার্কেড় মোড় হয়ে রংপুরসহ সাতটি জেলার প্রবেশপথ মডার্ন মোড়ে ঢাকা- রংপুর সড়ক অবরোধ করে। এসময় রংপুওে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দলে দলে মিছিলে যোগ দেয়। পরে পুলিশের হস্তক্ষেপে দুপুর ১টার দিকে সড়ক অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও রংপুর বিভাগীয় কমিটির সমন্বয়ক ওয়াদুদ সাদমান বলেন, ‘আন্দোলনের অংশ হিসেবে আজ ক্লাস বর্জন করা হয়েছে। আমরা শান্তিপূর্নভাবে কর্মসূচি পালন করছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।
এর আগে রবিবার বিকাল ৪টা থেকে ৮টা এবং রাত দেড়টায় দুই দফা মহসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা
প্রসঙ্গত, গত ১৯শে ফেব্রুয়ারি থেকে কোটা সংস্কারসহ পাঁচ দফা দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে শিক্ষার্থীরা।
ইভান চৌধুরী/এসএম





