রোজা ও ঈদ উপলক্ষে ৪২ দিন বন্ধ থাকার পর শনিবার খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ে আসতে শুরু করেছেন ছাত্রছাত্রীরা।

এর ফলে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও কটেজগুলো আগের রূপ ফিরে পেতে শুরু করেছে। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠতে শুরু করেছে পাহাড় ঘেরা সবুজ ক্যাম্পাস।

শিক্ষার্থীরা বলেন, অনেক দিন পর বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে। শনিবার থেকে ক্লাস করব। বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়া- সবমিলিয়ে অনেক ভালো লাগছে।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এসএম আকবর হোসাইন (একাডেমিক) বলেন, সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের দাফতরিক কার্যক্রম শুরু হয়েছে। শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের পূর্বনির্ধারিত ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২৮ জুন থেকে বিশ্ববিদ্যালয় রোজা ও ঈদের ছুটি দেয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে চার দিন এগিয়ে ২৪ জুন থেকে তা কার্যকর করা হয়।

ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ