বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে মুক্তিযুদ্ধা ৩০% কোটা পূরণ না করায় সাংবাদিক সম্মেলন করেছে প্রতিবাদী মুক্তিযুদ্ধা ও মুক্তিযুদ্ধার সন্তানরা।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
এই সম্মেলনে প্রতিবাদী মুক্তিযুদ্ধা ও মুক্তিযুদ্ধা সন্তানদের পক্ষে লিখিত বক্তব্য পেশ করেন বাকৃবি নিয়োগপ্রার্থী হুমায়ুন কবির।
লিখিত বক্তব্যে বলা হয়, মুক্তিযুদ্ধাদের জন্য সংরক্ষিত ৩০% কোটা, নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত উপেক্ষা করে ও দূর্নীতির মাধ্যমে এ নিয়োগ প্রদান করা হয়েছে । গত ০২/০৩/১৫ ইং তারিখ নির্দিষ্ট কোটা বঞ্চিত মুক্তিযুদ্ধা সন্তানদের পক্ষ থেকে বাকৃবির প্রাতিষ্ঠানিক কমান্ডার ও ডেপুটি কমান্ডার বাকৃবি এর সম্মানিত রেজিষ্টারের নিকট সরাসরি সাক্ষাত করে নিয়োগের অনিয়ম ও দূর্নীতির বিষয়টি মৌখিকভাবে উপস্থাপন করলে তিনি কোন সদোত্তর দিতে ব্যর্থ হলে ঐ দিনই বাকৃবির প্রাতিষ্ঠানিক কমান্ডার লিখিতভাবে নিয়োগপ্রাপ্ত মুক্তিযুদ্ধা সন্তানদের চূড়ান্ত তালিকা প্রদানের জন্য অনুরোধ করেন।
কিন্তু নিয়োগপ্রাপ্তদের তালিকা প্রদান না করে তিনি টালবাহানা শুরু করেন । অদৃশ্য কারণে আজ পর্যন্ত চুড়ান্ত নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়নি ।
লিখিত বক্ত্যব্যে আরও বলা হয়, সরকারের কঠোর নির্দেশ ও বাধ্যতামূলক থাকার পরেও ৩০% কোটায় মুক্তিযুদ্ধা সন্তানদের নিয়োগ প্রদান না করায় বাকৃবি কর্তৃপক্ষ ধৃষ্টতা দেখিয়েছেন এবং নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত ভঙ্গ করে মুক্তিযুদ্ধার সাথে প্রহসন করেছেন।
বক্তব্যে অবিলম্বে উক্ত নিয়োগ বাতিল ও নিয়োগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং সরকারি নীতিমালা ও নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক নিয়োগ প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আবেদন জানানো হয়।
উক্ত সংবাদ সম্মেলনে বাকৃবির প্রাতিষ্ঠানিক কমান্ডার ও মুক্তিযুদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সতেন্দ্র চন্দ্র দাস, আওয়ামী মুক্তিযুদ্ধালীগের ময়মনসিংহ জেলা সভাপতি আব্দুর রব, আওয়ামী মুক্তিযুদ্ধালীগের ময়মনসিংহ জেলা সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, মুক্তিযুদ্ধা ও মুক্তিযাদ্ধার সন্তানেরা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ইআর





